
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডি ’র সভাপতি প্রভাষক কামরুল হাসান রিপনকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রভাষক কামরুল হাসান রিপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে মিষ্টিমুখ করান।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, বিএনপি নেতা সৈয়দ তানভীর আহমদ জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, উপজেলা সাংবাদিক ফোরামে সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, মাস্টার আলী হায়দার সেলিম, সাংবাদিক শফিক মিয়া মাস্টার, শাহ মোস্তফা কামাল, মুহিবুর রহমান, রিয়াজ আলী পিংকন, আব্দুস শহীদ,জনি মিয়া, কলেজ ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, প্রভাষক কামরুল হাসান রিপনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তার সার্বিক সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।






