এসএসসি পরীক্ষা দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শিক্ষার্থীর

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে প্রাণ গেলো

নিহত শিক্ষার্থী রবিন মিয়া (১৬) ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। সে স্থানীয় চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, সকালে প্রচণ্ড বেগে ঝড় হচ্ছিল। এ সময় রবিন মিয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে রবিন নামে শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...