হবিগঞ্জে বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিভিন্ন বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩০ কেজি গাঁজা জব্দ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, এর আগে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই সময়ে সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি । এছাড়া, মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

জব্দকৃত সকল মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ মাদক বিরোধী অভিযানে মোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা, ৪৮ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল বিয়ার এবং ৪৪ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়েছে।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...