গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে। এরমধ্যে মাদকসহ শুভ পাইনকা (১৯) নামে এক জন আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

সে জেলার মাধবপুরের তেলিয়াপাড়া এলাকার ননি দাশ পাইনকার ছেলে। জব্দকৃত মাদক ও পণ্যের মূল্য প্রায় দুই লাখ ৬০ হাজার টাকা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার ১৬নং চা বাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকাকে হাতেনাতে আটক করে। এছাড়াও, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে।

একই দিন সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকার বাজারটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন। পাশাপাশি চোরাচালানী ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...