পত্রিকা বিক্রেতা কদর আলীর মুখে হাসি: ঘর মেরামতের জন্য টিন প্রদান করলেন ফ্রান্স প্রবাসী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রঞ্জু চন্দ ও তার স্ত্রীর মুখে হাসি ফুটেছে নতুন কাপড়ের উপহার পেয়ে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

ফ্রান্স প্রবাসী সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়। সুদূর প্রবাসে থাকলেও এলাকার অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

তার পক্ষে স্থানীয়ভাবে উপহার সামগ্রী রঞ্জু চন্দ ও তার স্ত্রীর নিকট হস্তান্তর করেন বদরুল আলম তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু মোঃ আজমল আলী এবং তরুণ আহমেদ।

উপহার পেয়ে রঞ্জু চন্দ আবেগপ্লুত হয়ে বলেন, বিদেশে থেকেও আমাদের মতো সাধারণ মানুষের কথা মনে রাখায় আমরা বদরুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞ। এই নতুন কাপড় আমাদের অনেক আনন্দ দেবে।

বদরুল আলম তালুকদার জানান, প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চান এবং আগামীতেও এ ধরণের সামাজিক ও মানবিক কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...