ভারতীয় অবৈধ জিরা, ফুচকা ও মোবাইলের ডিসপ্লে জব্দ

ভারতীয় অবৈধ জিরা, ফুচকা ও মোবাইলের ডিসপ্লে জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযানে ৭০ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় জিরা, ফুচকা ও মোবাইলের ডিসপ্লে জব্দ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা মুরগীর খাদ্যের বস্তার নিচে অত্যন্ত সুকৌশলে ভারতীয় ফুচকা লুকানো রয়েছে। ফুচকাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
অপর অভিযানে একই এলাকা থেকে সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় অবৈধ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এছাড়াও ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে জাম্বুরাছড়া নামক এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ হয়। অবৈধভাবে আনা জব্দকৃত এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন- এসআই শাহ আলমের বদলি উপলক্ষে সম্মাননা প্রদান

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...