বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার ৫৪ বোতল মদ জব্দ

বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার ৫৪ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার ৫৪ বোতল মদ জব্দ হয়েছে। যার মোট সিজার মূল্য ৮১ হাজার টাকা। শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ হয়। জব্দকৃত মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...