ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৩ জন গ্রেফতার

ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৩জন গ্রেফতার হয়েছে। রোববার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলার তুরাগ উপজেলার রোশাদিয়ার মৃত মোঃ ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড় দলিয়া জগদীশপুরের কাউসার মিয়ার ছেলে শিপন মিয়া (২৫), মৃত লালখা মিয়ার ছেলে অহিবুর রহমান (২৫)।

র‌্যাব সূত্র জানায়, শনিবার বিকেরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলμসিং এলাকায় ও রাতে মাধবপুরের জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...