১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে পিকআপ গাড়ী করে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মধ্য ঘনশ্যামপুর গ্রামের মৃত মিন্নত আলী মীরের ছেলে মোঃ শিমু মীর (৪২), রঙ্গু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৫) ও ইলিয়াস মিয়া (৪০)।

র‌্যাব সূত্র জানায়, এর আগে ভোর সকালে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল জেলার চুনারুঘাটের আমুরোড চা বাগান বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘনশ্যামপুর এলাকায় একটি পিকআপ গাড়ী নিয়ে কতিপয়রা মাদক মাদকদ্রব্য μয়-বিμয়ের জন্য অবস্থান করছে।

ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ী নিয়ে পালানোর চেষ্টাকালে ৩ জন আটক হলেও অন্য ১জন কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১০ কেজি গাঁজা ও পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীসহ জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...