৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল মদ জব্দ

৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল মদ জব্দ

মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক অভিযানে ভারতীয় ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল মদ জব্দ হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
শনিবার (১৫ আগস্ট) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চল ও দুর্গম পাহাড়ি উঁচু-নিচু টিলা ভূমি এলাকায় বিজিবির টহল পরিচালনার সময় বস্তার মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৩৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ও চোরাকারবারীরা ভারত থেকে পাচারের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে দুর্গম জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল।

অপরদিকে, ৫৫ বিজিবির অধীন তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান সীমান্ত এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক স্থানে বিজিবি সদস্যরা তল্লাশি করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রাম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “যেকোনো ধরনের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সবসময় দৃঢ় ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল মদ জব্দ

চোরাচালান ও মাদকবিরোধী প্রতিটি অভিযান অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে হবিগঞ্জ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে ১৫ লাখ টাকা মূল্যের ১৮৬ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ ও ২৫৮৫ পিস ইয়াবা জব্দ হয়।

আরও পড়ুন- গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কর্মব্যস্ত হবিগঞ্জের শিল্পাঞ্চল

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...