চুনারুঘাট সীমান্তে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

চুনারুঘাট সীমান্তে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটো গাড়িসহ মো. ময়না মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ বাল্লা বিওপির একটি টহলদল চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার নং-১৯৬৬/এম থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাটানীপাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

চুনারুঘাট সীমান্তে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

অভিযানের সময় একটি ব্যাটারিচালিত অটো গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটো গাড়িসহ মো. ময়না মিয়াকে আটক করে বিজিবির টহলদল। আটক ময়না মিয়া চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বাল্লা বিওপির টহলদল দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটো গাড়ি এবং আক্রমণের চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হলেও জব্দকৃত মালামাল উদ্ধারের সময় আরও দুইজন আসামি দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন- সুতাংয়ে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...