নিজস্ব প্রতিনিধি॥ হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, সোমবার রাত ৯টা ২৮ মিনিটে বাংলাদেশের ঢাকা থেকে ১৫.৮ কিলোমিটার (১০ মাইল) দূরে ৪.০ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ কিলোমিটার (১০ মাইল), যা অত্যন্ত অগভীর। এলাকাটিতে এর কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায়, একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় এর কম্পন উৎপত্তিস্থলের কাছাকাছি অনেক বেশি জোরালোভাবে অনুভূত হয়েছে।
আরও পড়ুন- লিওনেল মেসির নতুন কোনো গল্প
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন