শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির অ্যাম্বেসেডর প্রভাষক কামরুল হাসান রিপন ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে পিএফজির শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এ সম্মাননা জানানো হয়। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অ্যাম্বেসেডর মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রকিবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, এম্বাসেডর মোহাম্মদ জালাল আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ ফরহাদ, গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, পিএফজি সদস্য মোঃ সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, মোহাম্মদ আছকির মিয়া, মোখলেছুর রহমান, সাইফুল আলম, আল আমিন সাইফী,রুমা আক্তার মেম্বার, পৌরসভার সাবেক কাউন্সিলর তহুরা আক্তার লাইজু, স্বপনা আক্তার, জোসনা বেগম, সানজিদা খাতুন প্রমুখ।
আরো পড়ুন- শায়েস্তাগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক হলেন হাফিজ আল মিথুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন