শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় শায়েস্তাগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ নবাগত ইউএনও মোঃ আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ডকে আরও এগিয়ে নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে শায়েস্তাগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ ভূমিকার মাধ্যমে শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক কর্মকান্ড আরও গতিশীল হবে।
ইউএনও মোঃ আসাদুজ্জামানও শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্তদের স্বাগত জানান এবং স্থানীয় সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় শায়েস্তাগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন