নিজস্ব প্রতিনিধি॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আরও পড়ুন- বাহুবলে ছায়েদ আলী হত্যা মামলায় আসামি ইসমাইল গ্রেফতার
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন