পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ॥ পাবনায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় দুজন গুরুতর হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে পাবনা সদর উপজেলায় মালঞ্চি ইউনিয়নে সোনাপাতিল বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশেই জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন দুজন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮), ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। আহত দুজন হলেন- গজমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাত কিশোর (১৪)।

পাবনা সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার বলেছেন, “সংবাদ পাওয়ার পরপরই আমি ওই গ্রামে গিয়েছি। যারা মারা গেছে, তারা সবাই কৃষকের সন্তান। তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সরকার থেকে কিছু সহযোগিতা পেতে পারে।”

আরও পড়ুন- নিষেধাজ্ঞা শেষে জেলেরা ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...