ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

ডেস্ক রিপোর্ট ॥ যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানে চার দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি ছাড়তে পারেনি।

পরে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেটিকে যাত্রার জন্য প্রস্তুত করা হয়। এ সময় বাংলাদেশে রাত সোয়া ৭টা বাজে।

বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়। ত্রুটি সমাধানের পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা বিমানে ওঠেন। যাত্রা বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন- সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে -ডেপুটি স্পিকার

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...