ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১৪ জন নিহত

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১৪ জন নিহত

ডেস্ক রিপোর্ট ॥ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের হাজম এলাকায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বোমাবর্ষণ করেছে সৌদি আরব। বুধবার (২৮ অক্টোবর) চালানো এই অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। হুথি বিদ্রোহীদের বার্তা সংস্থা আল-মাসিরাহ এই খবর নিশ্চিত করেছে।

মূলত গত জুলাই থেকেই সৌদি জোট ও হুথি বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা দানা বাঁধতে শুরু করে। সেপ্টেম্বরে যা এক রক্তাক্ত যুদ্ধে রূপ নেয়। ওই সময়ে হুথিরা মোখাসহ বেশ কিছু কৌশলগত এলাকা দখলে নিলে তাদের তাড়াতে সৌদি জোট শুরু করে ‘অপারেশন ডন অব ইয়েমেন’।

তবে একদিকে যখন আকাশজুড়ে বোমার গর্জন, অন্যদিকে তখন ভেতরে ভেতরে চলছে শান্তির চেষ্টা। ইসরাইলি মাধ্যম ‘ইসরাইল হায়োম’ ও ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’-র তথ্যমতে, যুদ্ধ থামানোর এক বড় চাল চেলেছে রিয়াদ।

সৌদির শর্ত খুব পরিষ্কার-তাদের তেল শোধনাগার, বিমানবন্দর আর সেনাগাঁটিতে আর কোনো হামলা চালানো যাবে না। এর বিনিময়ে হুথিদের হাতে ১০০ কোটি ডলার (১ বিলিয়ন ডলার) তুলে দিতে রাজি আছে সৌদি আরব।

এই বিশাল অর্থের একটি বড় অংশ খরচ করা হবে হুথি এলাকার সরকারি কর্মচারীদের বকেয়া বেতন মেটাতে এবং ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি-রাস্তাঘাট ফের গড়ে তুলতে। ইরান এই দুই প্রতিবেশীর মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে এই শান্তির প্রস্তাব বা টাকা লেনদেন শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: সিনহুয়া

আরও পড়ুন- অর্ণবের প্রভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...