সারাদেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু

সারাদেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে আটজনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

আরও পড়ুন- মাচার উপরে সবজি নিচে আদায় কৃষক আব্দুস সাত্তারের বাজিমাত

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...