
নিজস্ব প্রতিনিধি॥ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে কর্মরত আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যায় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর করতে হবে।
আরও পড়ুন- ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন






One Comment