শায়েস্তাগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

শায়েস্তাগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইফাজ নিখোঁজ হয়েছে। জানা যায়, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ ইফাজ শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে।

শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী।

ইফাজের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছে তার পরিবার। কেউ তার সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন অথবা নিকটস্থ থানায় খবর দিন।

আরও পড়ুন- হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...