ভারতে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক আটক

ভারতে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট ॥ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলার আসামি তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল এলাকার মো. আজাদ বুখারীর ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছান তাওহীদুল ইসলাম বুখারী। এ সময় তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে গিয়ে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের একপর্যায়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...