বাহুবলে স-মিল থেকে ৮ ঘনফুট আকাশমনি কাঠ উদ্ধার

বাহুবলে স-মিল থেকে ৮ ঘনফুট আকাশমনি কাঠ উদ্ধার

মো. মামুন চৌধুরী: হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি স-মিল থেকে প্রায় ৮ ঘনফুট আকাশমনি গোলকাঠ উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।

বনবিভাগ সূত্রে জানা যায়, এর আগে সকালে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় সংরক্ষিত পুটিজুরী বনবিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে চলিতাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানিক মিয়ার স-মিলে তল্লাশি চালিয়ে ৬ টুকরো আকাশমনি গোলকাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৮ ঘনফুট। পরে উদ্ধার করা কাঠগুলো জব্দ করা হয়। উদ্ধার করা কাঠের বিষয়ে বন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বনসম্পদ রক্ষায় অবৈধ কাঠের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বনজ সম্পদের অবৈধ ব্যবহার রোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। বনসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ কাঠের মজুত ও বাণিজ্য প্রতিরোধে কাজ করছে বনবিভাগ।

আরও পড়ুন- দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনের মৃত্যু

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...