দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৬৮ জনে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬, খুলনা বিভাগে ২০৬, ময়মনসিংহ বিভাগে ৬০, রাজশাহী বিভাগে ১৬২ ও রংপুর বিভাগে ৪৪ ও সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে, ২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়। অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালেও ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল উল্লেখ্যযোগ্য, সেবছর মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন। তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে, ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরও পড়ুন- অসময়ে তরমুজ চাষে সফলতা

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...