দুর্গাপূজা উপলক্ষে প্রবাসী বদরুলের শুভেচ্ছা উপহার

দুর্গাপূজা উপলক্ষে প্রবাসী বদরুলের শুভেচ্ছা উপহার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রতিটি সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ফ্রান্সপ্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদার। তাঁর পক্ষ থেকে পাঠানো এসব উপহার পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে পৌঁছে দেন তাঁর বন্ধু নুর আলম।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বদরুল আলম তালুকদারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা থেকেই তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের জন্য এ শুভেচ্ছা উপহার পাঠান।

প্রবাসে অবস্থান করলেও নিজের এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক ও উৎসবে পাশে থাকার মানসিকতা তাঁর এই উদ্যোগে প্রতিফলিত হয়েছে। স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকান্ড ও সম্প্রীতির উদ্যোগ অব্যাহত থাকলে শায়েস্তাগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুন- হবিগঞ্জে টমটমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...