শায়েস্তাগঞ্জে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন ইয়াসির খান

শায়েস্তাগঞ্জে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন ইয়াসির খান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্যোগে ক্রীড়া সামগ্রী গ্রহণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়াসির খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, লাল সবুজের সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. সালাউদ্দিন, গোলাম কিবরিয়া, আতাউর রহমান ও আব্দুল হান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হক মনি। অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি মো. ইয়াসির খান বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে নির্বাচিত হলে তরুণ সমাজ ও খেলোয়াড়দের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে পৌরসভায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন। তাঁর এ অঙ্গীকার স্থানীয় খেলোয়াড়দের মধ্যে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত মাঠ, ক্রীড়া সরঞ্জাম ও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমির এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।

তিনি আরও বলেন, একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি নতুন প্রতিভা বিকাশ এবং শায়েস্তাগঞ্জ থেকে দক্ষ ক্রিকেটার গড়ে তোলার পথও সুগম হতে পারে।

আরও পড়ুন- বাহুবলে বন বিভাগের অভিযানে সরকারি বনভূমি উদ্ধার

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...