আলোচনার জন্য প্রস্তুত ইরান-পেজেশকিয়ান

আলোচনার জন্য প্রস্তুত ইরান-পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট ॥ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনার জন্য প্রস্তুত। জর্জিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেছেন বলে শুক্রবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক সম্মেলনের ফাঁকে পেজেশকিয়ান ও জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদেজ বৈঠক করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেছেন, “ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। আমাদের দেশের বিরুদ্ধে চালানো বিদ্বেষপূর্ণ প্রচারণাকে আমরা মিথ্যা বলে মনে করি।”

তিনি আরো বলেন, “আমরা সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত। তারা হয়তো মনে করে যে, চাপের মুখে আমাদের নতি স্বীকার করতে বাধ্য করা যাবে, কিন্তু আমরা কোনো ধরনের জবরদস্তির কাছে মাথা নত করব না।” পেজেশকিয়ান এ সময় তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক ও অমানবিক’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন- লড়াই করে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...