নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন এক প্রবাসী বাংলাদেশি পরিবার। বড় ছেলের আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

নিহত দুই ভাই হলেন শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই শাহ আদ্রী সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। আর ছোট ভাই শাহ ওয়াদি ছিল একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সম্ভাবনাময় এক তরুণ আর পরিবারের ছোট্ট শিশুসন্তানের এমন অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

পরপর দুই সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাদের বাবা শাহ আসাদ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুই ছেলেকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা। মেজো ছেলে শাহ আয়ানকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করছেন তিনি। সন্তান হারানোর এই অসহনীয় যন্ত্রণা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ছেলে শাহ আদ্রী। প্রিয় সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বুধবার (১৪ অক্টোবর) ছোট ছেলে শাহ ওয়াদির মৃত্যুর খবর আসে পরিবারে।

নিহতের মামাতো ভাই তাজুল বাহার জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় শাহ ওয়াদি। বড় ভাইয়ের মৃত্যুর মাত্র ১১ দিনের মাথায় ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারটির ওপর যেন নেমে এসেছে একের পর এক শোকের পাহাড়।

জানা গেছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামের এই পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও শিকড়ের সঙ্গে সম্পর্ক রয়েছে পরিবারটির। কিন্তু প্রবাসের মাটিতে পরপর দুই সন্তানকে হারিয়ে এখন দিশেহারা বাবা-মা ও স্বজনেরা।

এদিকে দুই ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও পরিচিতজনেরা।
দুই ছেলেকে হারিয়ে বাবা-মায়ের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। যে ঘরে দুই সন্তানের হাসি-আনন্দে মুখর থাকার কথা, সেই ঘরেই এখন বিরাজ করছে গভীর শোক আর নিস্তব্ধতা। মাত্র ১১ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারানোর এই হৃদয়বিদারক ঘটনা নাড়া দিয়েছে স্বজন ও শুভাকাক্সক্ষীদের হৃদয়েও।

আরও পড়ুন- হবিগঞ্জে সীমান্তবর্তী পূজান্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...