সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭৩ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
একই সময়ে গবেষণাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০। পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

আরও পড়ুন- হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪৫ জন আহত

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...