লাখাইয়ে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ২৭ জন আহত

লাখাইয়ে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ২৭ জন আহত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে ঢুকে শেয়ালের বেপরোয়া আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ শেয়ালের আক্রমণে তিনটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি শেয়াল হঠাৎ লোকালয়ে প্রবেশ করে। এরপর শেয়ালটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এতে সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেয়ালের আক্রমণে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ আহত হন। তাদের চিৎকারে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেয়ালের কামড়ে আহতদের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন। সোমবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মোট ২৭ জন আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, শেয়ালের কামড়ে আহত ২৭ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, লোকালয়ে শেয়ালের এমন আকস্মিক আক্রমণের ঘটনায় সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সন্ধ্যার পরপরই একাধিক মানুষ আক্রান্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু-কিশোর ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের আশঙ্কা, শেয়ালটি আবারও লোকালয়ে প্রবেশ করে মানুষের ওপর হামলা চালাতে পারে। এ পরিস্থিতিতে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শেয়ালের আক্রমণ থেকে স্থানীয়দের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে শ্রমিক কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...