১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নোমান সর্দার

১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নোমান সর্দার

মোঃ মামুন চৌধুরী॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সমাজসেবক নোমান সর্দারকে মেম্বার প্রার্থী হিসেবে দেখতে চান ওয়ার্ডের সাধারণ মানুষ। তার সততা, সরলতা, শান্তিপ্রিয় মনোভাব ও মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।

ওয়ার্ডবাসীর অনেকেই মনে করেন, নোমান সর্দারের মতো একজন নির্লোভ ও জনবান্ধব মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নতুন গতি আসতে পারে। বিশেষ করে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
স্থানীয়দের ভাষ্য, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় গুণ হলো মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো। নোমান সর্দারের মধ্যে তারা সেই গুণগুলো দেখতে পাচ্ছেন। এ কারণে আগামী নির্বাচনে তাকে ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে আগ্রহী অনেকেই।

ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ ইকবাল তানিম বলেন, “সম্ভাব্য মেম্বার প্রার্থী নোমান সর্দার একজন সরল মনের মানুষ। তিনি অত্যন্ত শান্তিপ্রিয় ও নির্লোভ। মানুষের সঙ্গে তার আচরণও ভালো। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।”

তিনি আরও বলেন, “উন্নয়নের স্বার্থে যোগ্য ও ভালো মানুষকে জনপ্রতিনিধি নির্বাচিত করা প্রয়োজন। নোমান সর্দার নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে এলাকার মানুষের জন্য কাজ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।”

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হলে নোমান সর্দার ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ১নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করবেন। ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেবেন এবং সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।

এদিকে নির্বাচন সামনে রেখে নোমান সর্দারের নাম নিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, তাতে তার সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেটিই এখন দেখার বিষয়। স্থানীয়দের প্রত্যাশা-যোগ্য, সৎ, নির্লোভ ও শান্তিপ্রিয় নেতৃত্বের মাধ্যমে ১নং ওয়ার্ড আরও এগিয়ে যাবে। আর সেই নেতৃত্বে নোমান সর্দারকে দেখতে চান তারা।

আরও পড়ুন- সড়ক সংস্কার হওয়ায় শিক্ষার্থী-জনসাধারণের স্বস্তির যাত্রা

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...