হবিগঞ্জে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুসকাসহ ২ জন গ্রেফতার

হবিগঞ্জে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুসকাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুসকাসহ ২ জন গ্রেফতার হয়েছে। সোমবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেউয়া পশ্চিম খন্ড গ্রামের হযরত আলীর ছেলে মো: আব্দুল হালিম (২৬) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে সুরুজ মিয়া (৩৪)।

এসআরবি-৯ সূত্র জানায়, রোববার সকালে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জ ও সিপিএসসি সিলেটের একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে জংশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে কতিপয় ব্যক্তি একটি ড্রাম ট্রাকযোগে চোরাচালানের মালামাল নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে।

আরও পড়ুন–হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

এ সংবাদ পেয়ে এসআরবির যৌথ আভিযানিক দলটি শায়েস্তাগঞ্জে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি হলুদ-সিলভার রঙের ড্রাম ট্রাককে থামানোর জন্য সংকেত দিলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে নেমে ২জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় ফুসকা রয়েছে। তাৎক্ষণিক তাদের দেখানো মতে ট্রাকের পিছনে বডির ভেতরে বিশেষ কৌশলে রাখা ১৪৯টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭১০৮ কেজি ভারতীয় ফুসকা ও ট্রাকসহ মো: আব্দুল হালিম ও সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামত সমূহের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন– সাক্ষী হতে পারছেন না মেসির সাবেক সতীর্থ দিবালা ও মোলিনা

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...