হবিগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে অভিযোগে শিক্ষক কারাগারে

হবিগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে অভিযোগে শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাদেকুল ইসলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজনগর এলাকার ওই আবাসিক মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন বলে সাদেকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার বিষয়টি কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পরে বিষয়টি জানাজানি হলে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদ্রাসা থেকে সাদেকুল ইসলামকে আটক করে পুলিশ। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার পর সোমবার বিকেলে পুলিশ সাদেকুল ইসলামকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদ্রাসা থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার করা মামলায় সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...