আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবময় ১০বছর পূর্তি উদযাপন

আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবময় ১০বছর পূর্তি উদযাপন

নবীগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবময় ১০ বছর পূর্তি উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ। প্রতিষ্ঠার এক দশকের পথচলা, শিক্ষার অগ্রগতি ও অর্জনকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয় কলেজ মিলনায়তন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. সুমন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এনায়েত খান, কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক খালেদ গণি, প্রধান শিক্ষক শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, প্রধান শিক্ষক মো. রুবেল মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, বক্তারপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কবির আহমদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক রঞ্জু দেব এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী।

আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবময় ১০বছর পূর্তি উদযাপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব, আইডিয়াল স্কুলের সভাপতি সলিল বরণ দাশ, আইডিয়াল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান, সুশান্ত বৈদ্য, প্রতিষ্ঠাতা সদস্য মিন্টু চন্দ্র রায়সহ কলেজের শিক্ষক, প্রভাষক ও হাইস্কুলের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি অতিথিদের সম্মাননা স্মারক এবং কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন বলেন, “নবীগঞ্জে নারী শিক্ষার উন্নয়নে আইডিয়াল উইমেন্স কলেজ শুরু থেকেই যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কলেজটি ভবিষ্যতে আরও অবিস্মরণীয় ফলাফল অর্জনে সক্ষম হবে।” তিনি নারী শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা আইডিয়াল উইমেন্স কলেজের এক দশকের শিক্ষা কার্যক্রম ও অর্জনের প্রশংসা করে বলেন, নারী শিক্ষার প্রসারে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনে আরও দক্ষ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ১০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন- স্বস্তি সামলাতে পারছে না সব পণ্যের বাড়তি দামের চাপ

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...