শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে ১৫ দিন করে কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাকরপুর এলাকার মৃত হাজী মতি মিয়ার ছেলে মো. আব্দুল আহাদ (৬০) ও মৃত পালান মিয়ার ছেলে ইসাই মিয়া (৬৩)।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাকরপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দন্ড দেন। এর আগে স্থানীয় জনতার সহযোগিতায় মাদক সেবনের অভিযোগে ওই দুইজনকে আটক করেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। দন্ডাদেশের পর তাদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...