
নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মোঃ মান্নান মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (১৯) ও আঃ রহিমের ছেলে মোঃ রুমান মিয়া (২০)।
র্যাব সূত্র জানায়, ভোর সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ এলাকা হতে একটি মোটরসাইকেলযোগে দুইজন মাদকদ্রব্যসহ সিলেটের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট পরিচালনাকালে লাল ও সাদা রঙের মোটরসাইকেল সংকেত দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল থেকে নেমে দুইজন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১৯ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন







One Comment