শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেশের জনপ্রিয় দৈনিক দিনকাল পত্রিকার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মঈনুল হাসান রতন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান ও দৈনিক কালবেলার প্রতিনিধি শামছুল আলম রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাই, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী আব্দুল আজিজ ফরহাদ, দেশনাট্য গোষ্ঠীর সভাপতি হারুনুর রশিদ হারুন সাঁই, ব্যকসের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর নূর, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আল আমিন সোহাগ।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক তোয়ায়েল আহমেদ মনির, ইনজামামুল হক নাঈম, আব্দুস শহিদ, জামাল হোসেন ও সমাজসেবক আহমদ আলীসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দিনকাল দীর্ঘ চার দশক ধরে দেশের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি জনকল্যাণ ও দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের নানা সমস্যা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র নিয়মিতভাবে পাঠকদের সামনে তুলে ধরছেন দৈনিক দিনকালের প্রতিনিধি মঈনুল হাসান রতন। স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে এ ধরনের দায়িত্বশীল সংবাদ পরিবেশন এলাকার মানুষের কথা বলার সুযোগ সৃষ্টি করছে।

আলোচনা সভা শেষে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- একাদশ শ্রেণির ভর্তি আবেদন ২০২৬

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...