
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও পিএফজির মুসলিম ধর্মীয় নেতা হাফেজ তোফায়েল আহমেদ মনির এবং আল আমিন সাইফির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা পিএফজির ধর্মীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ ফরহাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা পিএফজি এ্যাম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন, এ্যাম্বাসেডর মোঃ আব্দুস সালাম মেম্বার, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী ইয়াসির খান, হাঙ্গার প্রজেক্ট সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা,পিএফজির সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, পিএফজি হিন্দু ধর্মীয় নেতা সুশান্ত পাল চৌধুরী,রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি কল্যাণ বিশ্বাস, নিশাপট মাদরাতুল মদিনার মুহতামিম মাওলানা আ স ম নুরুল্লাহ, ড্রাইভার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হামদুল্লাহ, রেলওয়ে জামে মসজিদের ইমাম মুফতি এম এ হান্নান, মহলুলসুনাম জামে মসজিদের ইমাম মুজাহিদ আহমেদ মানিক, সুরাবই খারামারা জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন- একাদশ শ্রেণির ভর্তি আবেদন ২০২৬







One Comment