মানবসেবার ৬ বছর পেরিয়ে ৭ম বর্ষে শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ

মানবসেবার ৬ বছর পেরিয়ে ৭ম বর্ষে শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’-এই প্রত্যয়কে সামনে রেখে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ। স্বেচ্ছায় রক্তদানসহ নানা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে ছয় বছর পার করেছে সংগঠনটি। নানা প্রতিকূলতা পেরিয়ে এবার ৭ম বর্ষে পদার্পণ করেছে সংগঠনটি।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংগঠনের দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসুস্থ ও মুমূর্ষু রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগঠনের সদস্যরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, একটি সংগঠনের মূল শক্তি হচ্ছে মানুষের ভালোবাসা ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা। শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ সেই শক্তিকে কাজে লাগিয়ে সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃৃত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

মানবসেবার ৬ বছর পেরিয়ে ৭ম বর্ষে শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঈনুল হাসান রতন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য ইশতিয়াক আহমেদ শোভন, ফয়সল মিয়া ও ইশতিয়াক আহমেদ ইমন।

সভায় বক্তব্য দেন সমাজসেবক রফিক মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাহাব উদ্দিন শিহাব, সভাপতি নাসির আহমেদ, সহ-সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক তামিম আহমেদ, অর্থ-সম্পাদক জাবেদ মিয়া, যুগ্ম-সম্পাদক শরীফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংগঠনের দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ছয় বছরের পথচলায় রক্তদান ও মানবিক সহায়তার নানা উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ এখন আরও বড় পরিসরে সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে। মানবিকতার এই পথচলা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে-এমন প্রত্যাশাই অনুষ্ঠানে ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন- বিরামচরে মাদরাসার উন্নয়নে প্রবাসী বদরুলের দুই লাখ টাকা অনুদান

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...