হামিদা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠিত

হামিদা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥ মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে সাংবাদিক, শিক্ষাবিদ, শিক্ষক, শুভানুধ্যায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাণবন্ত চা আড্ডা ও মতবিনিময় সভার আয়োজন করেছে হামিদা সিরাজ ফাউন্ডেশন (এইচএসএফ)।

‘সেবার ভাবনা, সৌহার্দ্যরে-চা ও কথা সাথে এইচএসএফ চেয়ারম্যান’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহফুজ তালুকদার।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ফাউন্ডেশনের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের মানুষের প্রয়োজনকে সামনে রেখে নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

হামিদা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী আব্দুল কদ্দুস অভি, জাকির তালুকদার, বদরুল আলম তালুকদার, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমী, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি পরিচালক বাবুল মল্লিক, দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আব্দুর রকিব, প্রভাষক তহুরা বেগম, শাহজালাল উচ্চ বিদ্যালয় চরহামুয়ার প্রধান শিক্ষক তাহির মিয়া তালুকদার, গ্রীণ ফেয়ার স্কুল অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াসির খাঁন, বিশিষ্ট শিক্ষানুরাগী আলাউদ্দিন সাজু, শিক্ষক শফিক মিয়া, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, পোস্ট মাস্টার বাপন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি শাহজাহান মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহফুজ তালুকদার বলেন, শুধু মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে স্বাবলম্বী করে তোলাই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য।

হামিদা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠিত

তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন ও নারীর স্বাবলম্বিতাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে হামিদা সিরাজ ফাউন্ডেশন। মাহফুজ তালুকদার বলেন, “একটি সংগঠনের পক্ষে একা বড় ধরনের সামাজিক পরিবর্তন আনা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত উদ্যোগ।” তিনি আরও বলেন, “আমরা কোথায় আছি-তা আমাদের পথচলা। আমরা কোথায় যেতে চাই-তা আমাদের স্বপ্ন। আর আমরা একসঙ্গে কী করতে পারি-সেটিই আমাদের ভবিষ্যৎ।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অতিথিদের সক্রিয় অংশগ্রহণে উন্মুক্ত মতবিনিময় পর্ব। এতে উপস্থিত অতিথিরা পর্যায়ক্রমে নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি, পরামর্শ এবং সমাজের উন্নয়নে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগের ধারণা তুলে ধরেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় নারীর দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বিতা, শিক্ষা, চিকিৎসা, তরুণদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়গুলো।

অতিথিদের দেওয়া পরামর্শ ও প্রস্তাবগুলো ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রত্যয় ব্যক্ত করে হামিদা সিরাজ ফাউন্ডেশন। বক্তারা বলেন, সামাজিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষক-শিক্ষাবিদসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত সম্ভব।

অনুষ্ঠানে হামিদা সিরাজ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চীফ কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীর, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সৈয়দ মিয়া, সদস্য তাফহীম চৌধুরী, শহিদুল ইসলাম, আতাউল গনি, ফয়সাল আহমেদ, জামিরুল ইসলাম মিরন, আব্দুল কাহার রাফি, আব্দুল হাকিম হৃদয়, সেলিম মিয়া, হাঃ সাব্বির প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিকতার গন্ডি পেরিয়ে একটি আন্তরিক ও উন্মুক্ত পরিবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংযোগ তৈরি করাই ছিল ‘সেবার ভাবনা, সৌহার্দ্যরে’ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি তাদের মূল্যবান মতামত, পরামর্শ ও নতুন ধারণাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পথচলা আরও কার্যকর করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের শেষপর্বে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথি, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদস্যদের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মানবিকতা, সেবা ও স্বাবলম্বিতার প্রত্যয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হামিদা সিরাজ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

আরও পড়ুন- প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, তবে পানির গেট খুলে মানুষকে বন্যায় ফেলা যাবে না

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...