প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই। সোমবার (২৪ আগস্ট) বিকেলে হবিগঞ্জের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে হবিগঞ্জের সাংবাদিক অঙ্গন, মুক্তিযোদ্ধা সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গোলাম মোস্তফা রফিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে হবিগঞ্জের গণমানুষের কথা তুলে ধরেছেন।

পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হবিগঞ্জের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন- সাংবাদিকতায় সততা ও সাহসের প্রতিচ্ছবি মোঃ মামুন চৌধুরী

Tagged:
নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...