সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত

সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিনিধি॥ টানা আট দিন বন্ধ থাকার পর রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৭ জুলাই সাজেক ভ্যালিতে পর্যটক যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ভ্রমণ উন্মুক্ত করা হলেও পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বর্ষা ও দুর্যোগ মৌসুমে রাঙামাটি জেলায় যাতায়াত এবং চলাচলের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে রাস্তাঘাট ও পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সময়ে সময়ে যেসকল নির্দেশনা জারি করা হবে, তা সবাইকে যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পাহাড়ি ঢল ও বন্যার কারণে গত কয়েক দিন সাজেক ভ্যালির যোগাযোগ ও পর্যটন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় লোকসানের মুখে পড়ে স্থানীয় রিসোর্ট, হোটেল-মোটেল, জিপ বা চান্দের গাড়ি চালকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় সাজেকে ব্যবসায়ী ও পর্যটন কর্মীদের মাঝে আনন্দ ফিরে এসেছে।

রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, বর্ষার সময়ে সাজেক সবচেয়ে সুন্দর হয়ে ওঠে, তাই এই সময় পর্যটকরা সাজেক ভ্রমণ করতে চান। তিনি আশা করেন, সাজেক ভ্যালি আবার পর্যটকমুখর হয়ে উঠবে।

আরও পড়ুন – সাতছড়িতে দেখা দিল কালো মথুরা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...