দ্রুত নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে-হুইপ জি কে গউছ

দ্রুত নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে-হুইপ জি কে গউছ

নিজস্ব প্রতিনিধি ॥ জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ জি কে গউছ বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। কারণ জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না।

শনিবার (১১ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, খোয়াই নদীর সমস্যা ১৭ বছরের। এ সময়ে বিভিন্ন বিষয়ে মানুষকে শুধু ধামাচাপা দেওয়া হয়েছে। জনগণ এবং প্রশাসন যদি মিলেমিশে কাজ করলে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব।

তিনি বলেন, নদীর বাঁধ সংস্কারে ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাঁধের মেরামত কাজটি চলমান আছে। যত দ্রুত সম্ভব খোয়াই নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে। এ মৌসুমেই এটি সম্পন্ন করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, অ্যাডভোকেট গুলজার খান প্রমুখ।

আরও পড়ুন- ৩৯০ বোতল ইসকফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...