৫৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা-রাবারসহ বাইসাইকেল জব্দ

৫৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা-রাবারসহ বাইসাইকেল জব্দ

মো. মামুন চৌধুরী ॥ গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক ২টি অভিযানে ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বাংলাদেশী রাবারসহ একটি বাইসাইকেল জব্দ করেছে।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবির সূত্র জানায়, এর আগে দুপুরে গোপান সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুরের সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রাজেন্দ্রপুর এলাকার সীমান্তবর্তী চৈতন্যপুর নামক স্থানে টহল পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এছাড়া সিন্দুরখান বিওপির টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ কেজি বাংলাদেশী রাবার এবং ১টি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং বাংলাদেশী রাবার ও বাইসাইকেল সংশ্লিষ্ট কাস্টমস অফিস হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধ করে যুব সমাজকে মাদকাসক্ত হতে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন- হত্যা মামলার প্রধান আসামি সিলেটে র‌্যাবের হাতে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...