বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে

বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে

নিজস্ব প্রতিনিধি॥ বার্ষিক সমাপনী মজুদ গণনা ও সম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রমের জন্য বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল

সরবরাহসহ বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিমান চলাচল স্বাভাবিক রাখতে দেশি-বিদেশি এয়ারলাইনসের জন্য জেট জ্বালানি সরবরাহ চালু রাখা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে বুধবার বার্ষিক সমাপনী মজুদ গণনা, সম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় ওই দিন বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে আদেশে বলা হয়েছে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোর জেট-এ১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।

বিপিসি জানিয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...