নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে মো. তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তামিম রহনপুরের হুজরাপুর ভেংরি পট্টি এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নাদেরাবাদ ঘুনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শিশু তামিম কয়েকদিন আগে নাদেরাবাদ ঘুনটি এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন নদীতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে নদী থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- সাতছড়ি জাতীয় উদ্যানে দুই লজ্জাবতী বানর অবমুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...