রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি॥ কক্সবাজারের রামুতে ওয়ান রাখাইন (২৬) নামে এক রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকার নিজ ঘর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়ান রাখাইন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনে কর্মরত ছিলেন।

জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন- পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...