
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মোঃ কাউসার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২জন আহত হয়।
বৃহস্পতিবার রাত ৮ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। নিহত ব্যক্তি নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, এর আগে সকালে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজের নিকটে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি মুরগির বোঝাই পিকআপ ও সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মুরগির পিকাপের চালক মোঃ কাউসার মিয়া মারা যান।
পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং শাহ সিমেন্টের ট্রাকটি সড়ক থেকে নিচে পড়ে যায়। পিকআপ গাড়ির হেলপারসহ ২জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।






