
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে মোঃ আব্দুল মালেক (৫৬) নামে একজন আসামী গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি উপজেলার চাঁনপুর গ্রামের মৃত নছির আলীর ছেলে।
সোমবার রাত ১০টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম। ওসি বলেন, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত ৪নং মামলার আসামী মোঃ আব্দুল মালেককে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ভোর সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ






