ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই মানবপাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির টহলদল মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকার সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) ও একই উপজেলার মোহনপুর এলাকার মিলন মিয়ার ছেলে মো. রাহুল মিয়া (২২)।  শুক্রবার রাত ১০টায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, এর আগে সকালে ধর্মঘর বিওপির সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক অনুপ্রবেশকারী ও তাকে সহযোগিতা করা দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

আটকের পর অনুপ্রবেশকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...